1 kW

রুফটপ অন-গ্রিড সোলার

১ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম

মাসিক প্রায় ₹৯০০ পর্যন্ত বিলের ছোট বাড়ির জন্য।

মাসে উৎপাদিত ইউনিট~১১৬
প্রয়োজনীয় ছাদের জায়গা~১০০ বর্গফুট
সরকারি সাবসিডি₹৩০,০০০
দাম জানতে যোগাযোগ করুন—

*ব্যাঙ্কের শর্ত প্রযোজ্য। সাবসিডি পিএম সূর্য ঘর নিয়ম অনুযায়ী।

১ কিলোওয়াটের গ্রিড-সংযুক্ত রুফটপ সোলার সিস্টেম পশ্চিমবঙ্গের আবহাওয়ায় মাসে প্রায় ১২০ ইউনিট বিদ্যুৎ তৈরি করে। এর জন্য প্রায় ১০০ বর্গফুট ছায়াহীন ছাদ লাগে।

পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনায় এই সিস্টেমে ₹৩০,০০০ কেন্দ্রীয় সাবসিডি পাওয়া যায়, যা সিস্টেম চালু হওয়ার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। পোর্টাল রেজিস্ট্রেশন, বিদ্যুৎ দপ্তরের অনুমোদন, নেট মিটার আর সাবসিডি দাবি — সব আমরা করে দিই।

যা যা থাকছে

  • নামী ভারতীয় ব্র্যান্ডের DCR সোলার প্যানেল (আদানি, টাটা পাওয়ার, ওয়ারি বা ইউটিএল)
  • রিমোট মনিটরিং সহ অন-গ্রিড ইনভার্টার
  • আপনার ছাদের মাপে গ্যালভানাইজড স্ট্রাকচার
  • ডিসি/এসি কেবল, প্রোটেকশন বক্স, আর্থিং ও লাইটনিং অ্যারেস্টার
  • নেট মিটারের আবেদন ও বিদ্যুৎ দপ্তরে ফলো-আপ
  • আমাদের প্রশিক্ষিত টিমের ইনস্টলেশন
  • ৫ বছর বিনামূল্যে রক্ষণাবেক্ষণ

দাম কীভাবে ঠিক হয়

প্রতিটি ছাদ আলাদা। বিনামূল্যে সাইট ভিজিটের পর আমরা একটাই লিখিত কোটেশন দিই, যাতে পুরো দাম, সাবসিডি আর আপনার নেট খরচ পরিষ্কার লেখা থাকে। কোনো লুকোনো চার্জ নেই।

যে ব্র্যান্ড আমরা বসাই

  • Adani Solar
  • Tata Power Solar
  • Waaree Solar
  • UTL Solar

অন্য সাইজের সিস্টেম